Samsung Galaxy Y Duos S6102: অ্যান্ড্রয়েড স্মার্টফোন


সম্প্রতি দক্ষিণ করিয়ার মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং তাদের হ্যান্ডসেট নির্মানে ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে। আর যুগের হাওয়া অ্যানড্রইড অপারেটিং সিস্টেম নির্ভর স্বল্প মুল্যের স্মার্টফোন প্রস্তুত করতে তারা ভুল করেনি। আজকে আমি আপনাদের মাঝে Samsung Galaxy Y Duos S6102 স্মার্টফোন নিয়ে আলোচনা করব। এতে আপনি বেশ কিছু ফিচার পাবেন তার মধ্যে জিপিএস, ৩জি, ডুয়াল সিম, ডুয়াল ক্যামেরা অন্যতম আর আপনার পছন্দের ফেসবুক, টুইটার, স্কাইপ সহ আরও অসংখ্য অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা তো থাকছে।
হ্যান্ডসেট এর মূল বৈশিষ্ট্য : 
• Android v2.3 (Gingerbread) OS
• 832 MHz Processor
• 3 MP Primary Camera
• Dual Standby SIM (GSM + GSM)
• 3.14-inch Capacitive Touchscreen
• Wi-Fi Enabled
• Expandable Storage Capacity of 32 GB
বাংলাদেশের বাজারে আপনি স্মার্টফোনটি খুব সহজে পেতে পারেন আপনার নিকটস্থ কোন হ্যান্ডসেট পণ্য বিক্রেতার কাছে আর এর বর্তমান বাজার মুল্য মাত্র ১৩,৯০০ টাকা।
Samsung-Galaxy-Y-Duos.jpg
ডিজাইন: 
ফোনটিতে আপনি পাবেন ৩.১৪ ইঞ্চি সম্পূর্ণ প্রসস্ত টাচস্ক্রীন পর্দা এবং এর গ্রাফিক্স QVGA রেজ্যুলেশান 240 x 320 পিক্সেল যা আপনাকে মোটামুটি ভাল মানের ছবি দেখাতে সক্ষম। এতে আপনি পাবেন ৩.৫ এম এম অডিও জ্যাক যা আপনি হেডফোনে কথা বলা সহ মিউজিক শুনতে ব্যবহার করতে পারেন। ফোনটির বাম পাশে পাবেন ভলিউম রকার কী আর ডান পাশে পাবেন পাওয়ার বাটন এছাড়া টাচস্ক্রীন পর্দা দিয়ে খুব সহজে আপনি দৃষ্টি নন্দন অ্যাপ গুলো ব্যবহার করতে পারেন। এতে পাবেন WiFi,3G সুবিধা যা আপনাকে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করতে সহায়তা করবে। এছাড়া ফোনটিতে আপনি পাবেন মিনি চার্জিং পোর্ট যা প্রয়োজনে ডেটা আদান প্রদান এর জন্য microUSB পোর্ট ব্যবহার করতে পারবেন।
মেমোরি এবং প্রসেসর:
এতে আপনি পাবেন ৮৩২ মেগা হার্জ প্রসেসর, ১৬০ এমবি ইন্টারনাল, ৫১২ এমবি রম, ২৯০ এমবি RAM। অনেকেই ফোনটির প্রসেসর গতি নিয়ে সন্তুষ্ট হতে পারবেন না কারন এ মুল্যে অনেক স্মার্টফোন নির্মাতা ১ গিগা হার্জ বা তার অধিক গতির প্রসেসর দিয়ে বাজারে স্মার্টফোন নিয়ে আসছে। তবে ভাল ব্র্যান্ডের প্রডাক্ট গুলোতে দীর্ঘ মেয়াদি কিছু সুবিধা পাওয়া যায় আর এ ব্যাপারে আশা রাখি সবাই এক মত হবেন । এছাড়া ফোনটির সাথে Free 2GB microSD (2 GB included) মেমোরি কার্ড পাবেন যা আপনি ইচ্ছে করলে ৩২ জিবি পর্যন্ত উন্নীত করে নিতে পারেন অতিরিক্ত মেমোরি হিসাবে ।
অপারেটিং সিস্টেম: 
Samsung Galaxy Y Duos S6102 স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে Android v2.3 (Gingerbread) ব্যবহার করা হয়েছে । তবে আপনি ইচ্ছে করলে ইন্টারনেট থেকে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড-এর লেটেস্ট ভার্সনে আপগ্রেড করে নিতে পারেন ।
মোবাইল অ্যাপ গেমস: 
Samsung Galaxy Y Duos S6102 আপনাকে দিচ্ছে অসংখ্য পছন্দের অ্যাপস ব্যবহারের সুযোগ। আপনি ইচ্ছে করলে স্যামসাং অ্যাপস সেন্টার অথবা অ্যানড্রইড অ্যাপস সেন্টার থেকে facebook, Skype, Nimbuzz সহ অসংখ্য অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। আর অ্যানড্রইড Tom Cat এর মত ফানি অ্যাপস গুলো আপনার অবসরে দারুন বিনোদন এর খোরাক যোগাতে পারে ।
http://www.samsungapps.com
tom cat.jpg
ফিচার :
Sales Package : 2 GB microSD Card, Battery, Charger, Data Cable, Handset, Headset, User Manual.
SIM : Dual SIM, GSM + GSM, (Dual Standby)
Touch Screen Yes, Capacitive
Call Features Conference Call, Loudspeaker
Handset Color Strong Black
Platform : GSM - 850, 900, 1800, 1900; UMTS - 2100
OS Android v2.3 (Gingerbread)
User Interface TouchWiz
Java Yes
Processor 832 MHz Qualcomm Scorpion
Display Type TFT
Size 3.14 Inches
Resolution QVGA, 240 x 320 Pixels
Color 262 K
Camera : Primary Camera Yes, 3 Megapixel.
Secondary Camera No
Video Recording Yes, 24 fps
Zoom Digital Zoom - 2x
Other Camera Features Geo-tagging, Fixed Focus, Pinch to Zoom, Image
Editor Dimensions Size 60x109.8x11.95 mm Weight 109 gm.
Battery Type Li-Ion, 1300 mAh
Talk Time 17 hrs (2G), 6 hrs (3G)
Standby Time 630 hrs (2G), 440 hrs (3G)
Storage : Internal 160 MB
Expandable Memory microSD, upto 32 GB
Memory 290 MB RAM, 512 MB ROM
Internet & Connectivity
Internet Features Email
Preinstalled Browser WAP 2.0
GPRS Yes
EDGE Yes
3G Yes, 7.2 Mbps HSDPA
Wifi Yes, 802.11 b/g/n
WAP Yes, v2
USB Connectivity Yes, micro USB, v2
Tethering Wi-fi Hotspot
GPS Support Yes, A-GPS with Google Maps
Bluetooth Yes, v3, Supported Profiles (HSP)
Audio Jack 3.5 mm
Multimedia
Music Player Yes, Supports MIDI, MP3, WAV, eAAC
Video Player Yes, Supports H.264, MP4, WMV
FM Yes
Ringtone MP3, Polyphonic
Sensors : Accelerometer, Digital Compass, Proximity Sensor
Additional Features Polaris Office, Mobile Tracker, Swype, Flight Mode, Predictive Text Input, vCard, vCalendar, Calendar, Clock, Alarm, Calculator, Memo Book, Adobe Flash Player Support, Voice Input
Important Apps YouTube, Facebook, Twitter, GMS Enabled, ChatON, Social Hub, Gmail.
Warranty : 1 year manufacturer warranty for Phone and 6 months warranty for in the box accessories.
Price : BDT 13,900/=
শেষের কথা : 
যারা মাঝারি মুল্যের ব্র্যান্ড স্মার্টফোন ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট ফোন হতে পারে । কারন আপনি স্বল্প মুল্যের ফোন গুলোর মধ্যে একি সাথে সব ধরনের ভাল সুবিধা পাবেন না আপনাকে কিছুটা ছাড় দিতে হবে আর সে হিসাবে ফোনটিতে কিছু দুর্বল ফিচার থাকলেও মোটামুটি সব দিক থেকে বলা যায় এটা একটা ভাল অ্যানড্রইড ব্র্যান্ড স্মার্টফোন । আর বিস্তারিত মতামত আপনারা দিবেন অপেক্ষায় থাকলাম ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ